বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু করেছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত কাগজপত্র বিতরণ শুরু করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত কাগজপত্র বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক মাদরাসা নিজ নিজ মারকাযের সাথে যোগাযোগ করে কাগজপত্র সংগ্রহ করুন।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রয়োজনে বেফাকের ওয়েবসাইট (www.wifaqbd.org) থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

বেফাকভূক্ত প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বোর্ডটি জানায়, নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ রবিউল আউয়াল। এ বছর বিলম্ব ফিসহ পরীক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন)-এর কোন সুযোগ রাখা হয়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ