বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কোটা আন্দোলনকারীদের হল না ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা | ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দেশজুড়ে ফুঁসে উঠেছিল শিক্ষার্থীরা। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ছয়জন নিহতের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে। এরপর শিক্ষার্থীদের আজ বুধবার দুপুরের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে শিক্ষার্থীরা এমন নির্দেশনা মানতে নারাজ।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে হল না ছাড়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম।

তিনি বলেন, দেশে কোনো মহাদুর্যোগ বা এ রকম কিছু চলছে না। শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে।

হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়ার মানে হচ্ছে আন্দোলন নষ্ট করা। আমরা এমন সিদ্ধান্ত মানব না। আমরা হল ছাড়ব না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

গতকাল মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ