বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা-ছবি: সংগৃহীত

কোটাপ্রথা বাতিলের দাবিতে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। ফলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছ জনদূর্ভোগ।

আজ বেলা সাড়ে ৩টা থেকে বৃষ্টির মধ্যেই ফের কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে থাকেন। এসময় ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’-সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলন করছেন সরাদেশের শিক্ষার্থীরা। রোববার থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করা হয়। রোববার ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানী শাহবাগসহ দেশের বিভিন্নস্থানে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত ৯ জুলাই গণসংযোগ কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং পরদিন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। অবরোধের কারণে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ