বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার হাতে আমরা একটি যুগোপযোগী শিক্ষানীতি পেয়েছি। পাশাপাশি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি। নতুন শিক্ষাক্রম নিয়ে চলছে ভয়ানক অপপ্রচার । আর তা করছে নোট গাইড ও কোচিং ব্যবসায়ীরা । তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে। 

আজ রাজধানীর ইডেন কলেজের ১৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব  কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে। সবাইকে বলব গুজবে কান দেবেন না। সত্য জেনে নেবেন। আমরাও যোগাযোগমাধ্যমে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কথায় কান দেবেন না। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। 

ইডেন মহিলা কলজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ আরো অনেকে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ