বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পরিবর্তন হলো নূরানী তালীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষার তারিখ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) কর্তৃক পরিচালিত ৩য় শ্রেণী সমাপনী পরীক্ষা-২০২৩-এর নতুন তারিখ নির্ধারণ করেছে বোর্ড কর্তৃপক্ষ। 

১৬ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর মুহাম্মদপুরের প্রধান কার্যালয় পরীক্ষ সংক্রান্ত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। 

বোর্ড সূত্রে জানা যায়,  নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) কর্তৃক পরিচালিত ৩য় শ্রেণী সমাপনী পরীক্ষা-২০২৩ সালের পরীক্ষা ২৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু গতকালের বৈঠকে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। 

বৈঠকে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন সভাপতিত্ব করেন। 

বৈঠকে অন্যান্যদের মধ্যে নূরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ