নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষাক্রমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ ও সিরাত অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন আজিজুল উলুম মাদরাসা, রামু, কক্সবাজারের পরিচালক মাওলানা মোহছেন শরীফ। তিনি বলেছেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের হৃদয়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় পাঠ্যপুস্তকে মহানবী সা.-এর জীবনী অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘শিক্ষা সিলেবাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ্য করার বিষয়ে’ শীর্ষà