ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:
রাজধানীর মেরাদিয়া, খিলগাঁওয়ের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া-ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল (রোববার, ১৫ নভেম্বর) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাসুলুল্লাহ সা.-এর ২৬তম বংশধর এবং শাইখুল ইসলাম সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী রহ.-এর কনিষ্ঠ সন্তান, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, সাইয়্যেদ আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ।