সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকোনা আছিরগঞ্জে অবস্থিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া মাদরাসা ও এতিমখানার ২২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ৯ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন শায়খে নাদিয়া হজরত মাওলানা আবদুল মতিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাটের মুহতামিম হজরত মাওলানা আহমদ কবির বিন আমকোনী এবং মাদরাসার সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদ আল-হাসান হাই (তানিম)।
সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা সাঈদুর রহমান শায়খে বর্ণভী, মুফতি নজরুল ইসলাম কাসিমী (ঢাকা), কারি মাওলানা আবদুল মতিন শায়খে আছিরগঞ্জী, শায়খুল হাদিস শরিফ উদ্দিন কাসিমী, হজরত মাওলানা আশিকে এলাহী (নোয়াখালী), হজরত মাওলানা খায়রুল আমিন মাহমুদী ও হাফেজ মাওলানা ফরহাদ আহমদ আঙ্গুরাসহ দেশ-বিদেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখ।
সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এসএইচ/