ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:
বাংলার আলেমকুল শিরোমণি হযরত থানভী রহ. ও হযরত মাদানী রহ.-এর সার্থক উত্তরসূরি শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুজাহিদে আযম হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর রহ.-এর জীবন, কর্ম-অবদান ও আমাদের করণীয় শীর্ষক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আহবাবে হযরত ছদর ছাহেব হুজুর রহ.-এর আয়োজনে জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম (মিতারা মাদ্রাসা) কামারখাড়া, টংগীবাড়ি, মুন্সিগঞ্জে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।