|| উবায়দুল হক খান ||
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনইয়ে আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আজ ১ নভেম্বর, রোববার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ইসলাহি মাহফিল। এ উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আলেম ও বুযুর্গ মুফতি গোলাম মাওলা রহ.-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন মুফতি উবায়দুল হক খান। এতে ৬০ জন লেখকের লেখা স্থান পেয়েছে।
দারুল আশরাফ শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এ মাহফিল বিকেল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে। এতে দ্বীনি আলোচনা, ইসলাহি বয়ান এবং স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।