যশোরের মণিরামপুরে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল। বৃহস্পতিবার আসর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর রোববার বাদ ফজর আখেরি বয়ান ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ।
তিন দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম ও মাশায়েখগণ দ্বীনি নসিহত পেশ করবেন। পাশাপাশি অজু, নামাজ, কুরআন তিলাওয়াতসহ দ্বীনের জরুরি বিষয়গুলোতে আমলি মশক ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নিয়ে বিশেষ মজলিস অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শনিবার বিকেল ৩টা থেকে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ বয়ানের আয়োজন করা হয়েছে।