নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা হওয়ার পর তাদের বিয়ের শরিয়াহসম্মত বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর বক্তব্য অনুযায়ী, গাজী নজরুল ছিলেন তার আপন খালু। অন্যদিকে নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ছিলেন মরিয়মের দাদি মাছুমার আপন বোন। ফলে মাকসুদা ও মরিয়মের পারিবারিক সম্পর্ক এবং একই সময়ে তাদের দুজনের সঙ্গে গাজী নজরুলের বৈবাহিক সম্পর্কের বিষয়টি সামনে এসেছে।
ইসলামি শরিয়তে একজন পুরুষের জন্য এমন দুই নারীকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ, যাদের একজন অন্যজনের খালা বা ফুফু। সহিহ মুসলিমে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) কোনো নারী ও তার ফুফু এবং কোনো নারী ও তার খালাকে একই পুরুষের বিবাহবন্ধনে একত্র করতে নিষেধ করেছেন।
সহিহ মুসলিমের আরেক বর্ণনায় ইবনে শিহাব (রহ.) বলেন, স্ত্রীর বাবার খালা ও স্ত্রীর বাবার ফুফুকেও একই বিধানের আওতাভ