শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরিশাল প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) বরিশালের মুলাদী উপজেলা শাখার ২০২৭-২৮ ইং সেশনের মজলিসে শুরা অধিবেশন শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে নতুন সেশনের জন্য উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব এফ এম মাইনুল ইসলামকে সভাপতি এবং ক্বারী মাওলানা আবুল কাসেম জিহাদীকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার, মাস্টার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন আকন; জয়েন্ট সেক্রেটারি মাওলানা বায়েজিদ হোসেন নাঈম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ।

মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, সদস্য মাস্টার মো. মাহবুব-উল হক মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অধিবেশনে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ