বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ইরানে মার্কিন হামলায় নিহত ১৪ লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তদন্তের দাবি অ্যামনেস্টির হরমুজ প্রণালির কাছে আটকা পড়েছেন ৬ হাজারের বেশি নাবিক ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: শাহে আলম ঢাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৭ রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ইরানে মার্কিন হামলায় নিহত ১৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, মার্কিন এই আগ্রাসনের কড়া জবাব দিতে কুয়েত, কাতার এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বুধবার থেকে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশের পাঁচটি প্রদেশ জুড়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন।

ইরানের সামরিক বাহিনী জানায়, তারা কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর মালিকানাধীন জ্বালানি ট্যাংক লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই আক্রমণগুলোতে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ‘বোকা প্রেসিডেন্ট’-এর লক্ষ্য ও আকাঙ্ক্ষা কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ইসলামি বিপ্লবের সুমহান আদর্শ রক্ষা করা হবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ