মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম দাবি করেছেন, জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার উদ্দেশ্যে নতুন করে ‘জঙ্গি নাটক’ সাজানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই আন্দোলনে ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত মানুষের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি অভিযোগ করেন, ইসলামমনস্ক কিছু যুবকের শারীরিক কসরতকে আইনশৃঙ্খলা বাহিনী ‘জঙ্গি প্রশিক্ষণ’ হিসেবে উপস্থাপন করছে, যা জুলাই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন ও আলহাজ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক মাওলানা নিজামুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ