মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

হাফেজ সৈয়দ নাঈমের মুক্তি নিশ্চিত করতে জমিয়তের বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

হাফেজ সৈয়দ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে মতবিনিময় সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সভায় তাঁর মুক্তি নিশ্চিত করতে আইনগত ও সাংগঠনিক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাফেজ সৈয়দ নাঈমের ছোট ভাই সৈয়দ মারুফ আহমদ, সিলেট ও সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সভায় হাফেজ সৈয়দ নাঈমের বর্তমান পরিস্থিতি, মামলার আইনি অগ্রগতি এবং দ্রুত মুক্তি নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান কাসেমী, সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা রুহুল আমীন নগরী, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আবদুর রহমান জুয়েল, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা রেজাউল করিম দরবস্তী, মাওলানা শাহিদ হাতিমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতারা বলেন, হাফেজ সৈয়দ নাঈমের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে আইনসম্মত ও গণতান্ত্রিক সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করে দ্রুত সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সভা শেষে হাফেজ সৈয়দ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ