বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮


সড়কে প্রাণ গেল মডেল মসজিদের পেশ ইমামের, ইফার শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের পেশ ইমাম মাওলানা মাকসুদুল আলম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (১ জুলাই) ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মাকসুদুল আলম নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ