শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্মৃতিতে ও অনুভবে আল্লামা নূরুল হক রহ. মালয়েশিয়ার মসজিদে জুমার খুতবা দিলেন আমিরে মজলিস

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৩, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় যাত্রীবাহী লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজেনর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বৌলতলী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর বাসের এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সড়কের ওপর পড়ে থাকা ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ