শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ

জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ কয়েকটি দাবিতে আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, ফরিদাবাদের আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা উবায়দুর রহমান ফারুক, হাটহাজারীর মুফতি জসিম উদ্দীন, পটিয়ার মাওলানা একরাম হোসাইন, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা খলিল আহমদ কুরাইশী, ড. আ. ফ. ম. খালিদ হোসাইন, নারায়ণগঞ্জের মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মামুনুল হক।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আরও বহু উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্ব সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ