রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক—

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর খাস কমিটির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) ঢাকার দারুল হিকমাহ মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। এতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব ডিআইটি, মাওলানা আব্দুল কাদির, মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা নুরুল হক হামিদী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জীসহ সংগঠনের কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাসেম আশরাফী ও মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা তাসলিম হোসাইন ও মাওলানা আনোয়ার হামিদীসহ কেন্দ্রীয় দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে সহ-প্রচার সম্পাদক মুফতি শফিক সাদী, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হায়াত মাহমুদ জাকির, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা বিন ইয়ামিন সাদী, তথ্য সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, সহ-আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন এবং সদস্য মুফতি ইমরানুল বারী সিরাজীসহ অন্যান্য আলেমরা অংশ নেন।

এছাড়া সভায় বিভিন্ন জেলা ও পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন উজানবী, পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আব্দুল হক কাউসারী, জনাব আতিকুর রহমান নান্নু মুন্সী, মাওলানা কামালুদ্দীন মাসরূর, মাওলানা তাহের আব্দুল হালিম, মাওলানা আবু শাহাদাত খান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মোবারক হোসাইন, মুফতি আহসানুল্লাহ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা নুরে আলম মাদানী, মাওলানা আবু ইউসুফ, মুফতি আরমারসহ প্রমুখ আলেমগণ।

সভায় আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় পরামর্শ সভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি দেশব্যাপী খতমে নবুওয়ত বিষয়ক কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ