বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮৬ জনের।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছে একজন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ