বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনিয়া মাদরাসার নতুন মুহতামিম হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা শুয়াইব আহমদ।

সম্প্রতি অনুষ্ঠিত মাদরাসার মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তার নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে নেতৃত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ড. শুয়াইব আহমদ বর্তমানে মারকাযুল লন্ডনের প্রিন্সিপাল, ইউকে জমিয়তে উলামার সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং জাহানারা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশে ইসলামী শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দিরাই জামেয়াকে আধুনিক ও যুগোপযোগী ইসলামী শিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

তার ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীদের মতে, দূরদর্শী নেতৃত্ব, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং জ্ঞানভিত্তিক পরিকল্পনার সমন্বয়ে ড. শুয়াইব আহমদ দিরাই জামেয়াকে কেবল একটি প্রচলিত মাদরাসা হিসেবে নয়, বরং সুনামগঞ্জ অঞ্চলে একটি ব্যতিক্রমধর্মী ইসলামি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার স্বপ্ন ধারণ করছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ