বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

অসুস্থ নেতাকে দেখতে কুর্মিটোলা হাসপাতালে বিকেএম নেতৃবৃন্দ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীন কাসেমী অসুস্থতাজনিত কারণে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা বিষয়ে বিস্তারিত অবহিত হন।

তারা মাওলানা গাজী রুহুল আমীন কাসেমীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তার সুস্থতার জন্য দোয়া করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ