সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে যথাযথ সরকারি অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগে ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) এসব মসজিদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদনহীন এসব মসজিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিল অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন (এপিওয়াইও)। সংগঠনটির দাবি, অবৈধভাবে নির্মিত মসজিদগুলোর মাধ্যমে স্থানীয় জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।

এ ইস্যুতে সম্প্রতি ইটানগরে ধারাবাহিক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে এপিওয়াইও। একই সঙ্গে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর গণআন্দোলনেরও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

এরপরই বৃহস্পতিবার সংশ্লিষ্ট মসজিদগুলো সিলগালা করে রাজ্য প্রশাসন। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি. ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিওয়াইও প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বৈঠকে বিষয়টি প্রথম আনুষ্ঠানিকভাবে সরকারের নজরে আসে।

তিনি বলেন, ওই বৈঠকের পর সরকার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনাগুলো চিহ্নিত করার নির্দেশ দেয়। পরবর্তীতে পরিচালিত এক সরকারি সমীক্ষায় ইটানগরে ১৫টি অননুমোদিত মসজিদ শনাক্ত করা হয়।

পি. ডি. সোনা আরও জানান, চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে ১২টির বিরুদ্ধে সিলগালা বা উচ্ছেদসংক্রান্ত আইনি প্রক্রিয়া আগেই সম্পন্ন করা হয়েছিল। বাকি তিনটি মসজিদের বিষয়ে গত ১ জুন মুখ্যমন্ত্রী ও এপিওয়াইও নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পর্যালোচনা শেষে সেগুলোও সিলগালার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ