শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

স্বর্ণপদক পেলেন কবি মুহিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা স্বর্ণপদকে ভূষিত হয়েছেন পবিত্র কুরআনের কাব্যনুবাদক ও বিশিষ্ট কবি মুহিব খান।

শনিবার (১১ এপ্রিল) দারুননাজাত প্রাঙ্গণে আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধনী দিনে এই স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু জাফর খান। তিনি তাঁর বক্তব্যে কুরআনের সৌন্দর্যকে কাব্যের ভাষায় তুলে ধরার জন্য কবি মুহিব খানের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক প্রখ্যাত লেখক ও গবেষক রুহুল আমীন খান। যিনি বলেন, সাহিত্য যখন ঈমান ও ভাবনার গভীরতার সাথে মিলিত হয়, তখন তা মানুষের অন্তরকে জাগিয়ে তোলে। মুহিব খানের কাজ তারই এক উজ্জ্বল উদাহরণ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে জ্ঞান, সাহিত্য ও নৈতিকতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ