শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

রংপুর-৪: জামানত হারাতে বসেছেন ৭ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৈধ ভোটের নির্ধারিত এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় জামানত হারাতে বসেছেন জাতীয় পার্টিসহ সাত প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা ও কাউনিয়ার সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ২৮ হাজার ৫০০টি। নির্বাচনী বিধি অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ন্যূনতম ৪১ হাজার ৬৩ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সে অনুযায়ী ঘোষিত ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৯৭ ভোট। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (‘রিকশা’) পেয়েছেন ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (‘ডাব’) পেয়েছেন ৫৪০ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (‘কাঁচি’) পেয়েছেন ২৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন (‘ঘোড়া’) পেয়েছেন ১৬৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (‘হাতপাখা’) পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাসার (‘হরিণ’) পেয়েছেন ১২২ ভোট। ফলে তারা সবাই জামানত হারাবেন।

অপরদিকে, এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্য সচিব ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন। তিনি পেয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

উল্লেখ্য, রংপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫ হাজার ২৫৮ জন। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৩৬ হাজার ৬৭৭টি। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৮ হাজার ৫০০ এবং বাতিল ভোট ৮ হাজার ১৭৭টি। ভোটের হার ছিল ৬৬ দশমিক ৬৫ শতাংশ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ