মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাকরাইলে পুলিশকে ২০০ মিটার টেনে নেওয়া সিএনজিচালক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানায়, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি অটোরিকশা চালিয়ে যান চালক মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে ২০০ মিটার নিয়ে যান তিনি।

এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে সিটিটিসি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ