ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এরমধ্যে তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা.আব্দুল আহাদ।
তিনি বলেন, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা), অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।
ডা. আব্দুল আহাদ বলেন, আমাদের (হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরা) জীবন হুমকির মুখে আছে। ধারাবাহিকভাবে আমাদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদà