মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

৫০ ফুট খোঁড়া হলেও সাড়া মিলছে না শিশু সাজিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীর তানোরে গভীর নলকূপের বোরিংয়ে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস, তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো সাড়া মেলেনি তার। এ পর্যন্ত গর্ত খোঁড়া হয়েছে প্রায় ৫০ ফুট, তবুও নেই কোনো জীবনের চিহ্ন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, যে নলকূপের বোরিংয়ে শিশুটি পড়ে গেছে তার গভীরতা ৮০ থেকে ৮৫ ফুট। এতে উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে গিয়ে হঠাৎ মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের অন্ধকার গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ। এরপরই তড়িঘড়ি করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিক ধাপ শেষ করে ফায়ার সার্ভিস বুঝতে পারে, এক্সকেভেটর ছাড়া সাজিদকে উদ্ধার করা সম্ভব নয়। কিন্তু বড় ধরনের শক্তিশালী এক্সকেভেটর এলাকায় পাওয়া যায়নি। পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো বড় এক্সকেভেটর না পাওয়ায় উদ্ধারে সময় নষ্ট হয়।

অবশেষে রাত ৮টার দিকে মোহনপুর উপজেলা থেকে দুটি ছোট এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করে উদ্ধারকর্মীরা।

দুই বছরের শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় মাঠে ভিড় করছেন স্থানীয়রা। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।ফায়ার সার্ভিস জানাচ্ছে—

উদ্ধারকাজ অত্যন্ত জটিল, সময় লাগছে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেষ্টা চলছে সাজিদের কাছে পৌঁছানোর। পরিস্থিতি সবার জন্যই উদ্বেগজনক হয়ে উঠেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ