বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসা ছাত্রকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীর রায়পুরায় শাহাদাত হোসেন নামের এক মাদরাসা শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন (১৪) রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেনের অটোরিকশা চালাত। ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এ সময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পাশের এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই ইয়াছিন বলেন, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।

রায়পুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে কিশোরকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ