বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আগামীকাল ঢাকায় ইমাম–খতীবদের জাতীয় সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম–খতীবদের নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে সম্মিলিত ইমাম–খতীব জাতীয় সম্মেলন। ইমাম–খতীবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে খতীব সমাজের ১০ দফা দাবি উপস্থাপনের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশ নেবেন হেফাজত, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ দেশের শীর্ষ রাজনৈতিক ও অরাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান, জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক প্রমুখ অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সম্মেলনে দেশের বরেণ্য আলেমসমূহ উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমাদ কুরাইশী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতী আবদুল মালেক, হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহফুজুল হক, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, শায়েখ আহমদুল্লাহ, মুফতী জসীম উদ্দিন রাহমানী, মুফতী দেলোয়ার হোসাইন ও মুফতী হারুন ইজহার।

আয়োজকরা জানিয়েছেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম–খতীবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপিত হবে এই জাতীয় সম্মেলনে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ