বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যশোরে ইনসাফ ফাউন্ডেশনের নারী বিষয়ক সচেতনতামূলক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ বিন মুমতাজ, যশোর প্রতিনিধি

কুরআন সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ফাউন্ডেশন সারা দেশে নারী বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখা শনিবার (২২ নভেম্বর) যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আত্মপ্রকাশ ও প্রেরণামূলক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলা এই সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইনসাফ ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী। 

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাহমুদুল হাসান। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাহমীদুল মাওলা।

সেমিনারে সভাপতিত্ব করেন ইনসাফ ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা নাসীরুল্লাহ।

যশোরের আট শতাধিক শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজ সেবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এই সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেমিনারে আলোচকগণ কুরআন সুন্নাহর আলোকে নারী-পুরুষের দায়িত্ব-কর্তব্য, নারীর অধিকার মর্যাদা ও বর্তমান বাস্তবতায় সমাজের দায়িত্বশীলদের করণীয় বিষয়ে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেন।

সেমিনারটিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মাজহারুল ইসলাম, ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম সহ গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার প্রধার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল করীম যশোরীর দোআ পরিচালনার মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ