তরুণ প্রজন্মকে নামাজের প্রতি উৎসাহিত করতে ও মাদক থেকে দূরে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জের সাইজুদ্দিন অ্যান্ড মিরজান ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর স্থানীয় বি কে জি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে যারা টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন ৯ কিশোরের হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল।
এছাড়া যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কিন্তু নিয়মিতভাবে নামাজ আদায় করেছে, তাদের নগদ অর্থ ও একটি করে পা