চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন এখন ধীরে ধীরে নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ছে। ধোঁয়ায় গোটা ভবন এলাকা অন্ধকার হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি উদ্ধার অভিযানে সহায়তা করছে বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন বলেন, ভবনের সাততলা ও ছয়তলা পুরোপুরি পুড়ে গেছে। ভেতরে প্রচুর পোশাকের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভবনে কর্মরত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া à¦