বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চতুর্থ দিনেও অব্যাহত এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা লাগাতার কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ। এই দাবিগুলোর বাস্তবায়নে সরকার এখনো প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা।

এর আগে গতকাল (মঙ্গলবার) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানা হলে তারা শাহবাগে অবস্থান নেবেন। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ