বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রাজধানীর মিরপুরে মসজিদের কাছেই ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুরে একটি মসজিদের কাছেই ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে তামিম মসজিদের পাশে খেলছিল। হঠাৎ তার হাতে ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু এসে পড়ে। সেটা না বুঝেই হাতে নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে পুড়ে যায়।

আহত তামিমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ১১টা ২০ মিনিটে তামিমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া শুরু হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।

তামিমের নানা জালাল বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমি দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ