কলমকে হাতিয়ার করে সমাজ পরিবর্তনের প্রতিজ্ঞা নিয়ে গঠিত বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জনকে মনোনীত করে এই কমিটি তরুণদের লেখনীতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগাচ্ছে।
রোববার (৫ অক্টোবর ২০২৫) সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা আসে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সভাপতি হিসেবে মনোনীত হন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিম। নবনির্বাচিত নেতৃত্ব মাত্র ছয় কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা পর্ষদে জমা দেন এবং অনুমোদনের পর আজ সেটি ঘোষণা করা হয়।