শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সমালোচনার মুখে নতুন লোগো সরালো জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে নতুন লোগো সরিয়ে নিয়েছে জামায়াত ইসলামী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এক অনুষ্ঠানে দেখা গেছে সাম্প্রতিক যুক্ত নতুন লোগোটি নেই, সেটি সরিয়ে নেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বরাবরই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় জামায়াত ইসলামী। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা ছিল জামায়াতের নতুন লোগো নিয়ে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সৌজন্য সাক্ষাৎ হয়। 

যদিও গতকালই দলটির একজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমে বলেছেন এটিই চূড়ান্ত লোগো নয়। তবে লোগো যে পরিবর্তন হচ্ছে, সেটি নিশ্চিত করেছেন এই নেতা। জামায়াত আমিরের বাসায় এক বিদেশি অতিথির সাক্ষাত অনুষ্ঠানে নতুন লোগোর অস্তিত্ব মিলে। জামায়াতের লোগোতে এতোদিন দেখা যেতো আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে আরবি ভাষায় লেখা ‘আক্বিমুদ্দিন’। তবে প্রকাশ্যে আসা নতুন লোগোতে এসব ছিল না। সেখানে জায়গা করে নিয়েছে কলমের নতুন প্রতীক। সঙ্গে দাঁড়িপাল্লা। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকের কক্ষের দেওয়ালে (ব্যাকগ্রাউন্ড) রোববার যে নতুন লোগো দেখা গেছে, সেটি সোমবার ছিল না। 

 এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী এখনও কিছু জানায়নি। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম রোববার  গণমাধ্যমে বলেছেন, দলটির লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো (স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাতে) ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েক দিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ