শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিদ্যুৎস্পৃষ্টে হাফেজে কুরআনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাজ্জাদ (১৬) নামে একজন কুরআনে হাফেজের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ড. শহীদুল্লাহ একাডেমি সংলগ্ন মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে হাফেজ সাজ্জাদ তার পাশের এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাটহাজারী পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু জানান, আজ সোমবার ১১টায় গড়দুয়ারা নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ