শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

৪ দিন ধরে খোঁজ নেই জুলাইযোদ্ধা মাওলানা মামুনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্বজন ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত হয়ে মামুনের স্ত্রী খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। কেন আমার স্বামীকে গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই।

এসময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশ নিয়ে মামুনের বাবা সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।

স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই না। প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই মাওলানা মামুনকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির সাবেক মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, মামুন ভাই গুম হওয়া মানে সরাসরি জুলাই যোদ্ধাদের ওপর আঘাত। আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছি ২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিএনএস সেন্টার অবরোধ করা হবে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ