শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পরে ১৭ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চন্ডিদাসদী গ্রামের এক পরিত্যক্ত টিনের ঘর থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।

যুবকের নাম পিয়াস শেখ। নিহত পিয়াস ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের ফেরদাউস শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিয়াস শেখ গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

তিন দিন পর সোমবার ভোররাতে প্রতিবেশী আকরাম শেখের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে অর্ধগলিত একটি লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন করত।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ