চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক সংঘাতের পর শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমঝোতা বৈঠক করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংঘাতে জড়িত হাটহাজারী মাদরাসা ও সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে ১০ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত ভবনের মেরামত ও ক্ষতিপূরণের আশ্বাস দেয় প্রশাসন। একইসঙ্গে হাটহাজারী মাদরাসা এলাকা—চারিয়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত—শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। সর্বোপরি, উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী মাদরাসার সামনে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক ফেসবুকে আপত্তিকর অঙ্গভঙ্গি সম্বলিত পোস্ট দিলে কওমি মহ