রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বে প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় পাড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত (ঢাকা -৮) আসনের আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফয়সাল আহমদ বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে গাজাবাসীদের জন্য এক হয়ে কাজ করার ও জোরালো প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব মিডিয়া মুসলমানদের সাথে সংবাদ প্রচারে দ্বিচারিতা করে। বিশ্ব মিডিয়াকে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান।