শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

১২ রবিউল আউয়ালে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি বা ৬ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে দিকনির্দেশনা।

এছাড়া দিনটিতে দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষার্থীদের জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সব দফতর ও অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ আয়োজনগুলো যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা এবং মহানবীর আদর্শ সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়। এটি ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। তাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ দিন উদযাপন করা প্রয়োজন বলে কর্তৃপক্ষের দাবি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ