মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আহতের সংখ্যা জানাল ইসরায়েল ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা

রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ১৯ সেন্টিমিটার বেড়েছে। এর ফলে নদীর তীরবর্তী কিছু বস্তি এলাকা ও বাজে কাজলা এলাকার আলোর পাঠশালার মাঠ জলমগ্ন হয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত রবিবার সকাল ৬টায় পদ্মার পানি ছিল ১৭.১৩ মিটার, যা সোমবার সকাল ৬টায় বেড়ে ১৭.৩২ মিটার হয়েছে। বিপৎসীমা হিসেবে ধরা হয়েছে ১৮.০৫ মিটার। গত ২৪ জুলাই পানি ১৬.৩৫ মিটার ছিল এবং এরপর কিছু দিন কমলেও ৩১ জুলাই থেকে আবার পানি বাড়তে শুরু করে।

আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন জানান, পাঁচ দিন আগে নদীর পানি মাঠের অনেক নিচে ছিল, যা ধীরে ধীরে বাড়ে এবং এখন পুরো মাঠ জলমগ্ন। পাশের তালাইমারী, বাজে কাজলা ও পঞ্চবটি এলাকার শিক্ষার্থীরা এখন পানির মধ্যে দিয়ে হেঁটে বিদ্যালয়ে আসছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী চাঁদনী খাতুন জানান, তার বাড়ি বাজে কাজলা এলাকার পদ্মার তীরে, যেখানে পানি ঢুকে গেছে। আরেক শিক্ষার্থী সুরাইয়া খাতুন জানান, তাদের গ্রামে পানি প্রবেশ করেছে, তবে ঘরে এখনো পানি ওঠেনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ