মোবাইল ব্যবসায়ী যুবক সায়মন মসজিদে ইশার নামাজ পড়ছিলেন। এ সময় তাকে ছুরিকাঘাত করে সুমন নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় সায়মনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী। আর অভিযুক্ত সুমন শংকুà