সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সাড়ে পাঁচ মাসে হাফেজা হলো ৯ বছরের ইভা সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন

চাঁদপুর জেলা কওমী সংগঠনের উদ্যোগে পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান

কওমি মাদরাসাসমূহের পরিচালকদের দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা কওমী সংগঠনের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে মধ্যদুপুর পর্যন্ত এ কর্মশালা চলে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর বড় স্টেশন মাদরাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম ক্বাসেমী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইতমিনান পাবলিকেশন্স (বোর্ড বাংলাদেশ)-এর পরিচালক এবং মাদরাসা আবু হুরায়রা, ডেমরা, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ মুসা খান।

তিনি প্রশিক্ষণে মাদরাসা পরিচালনার আধুনিক দৃষ্টিভঙ্গি, সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা, শিক্ষক পরিচালনা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সংযোগ, আর্থিক স্বচ্ছতা এবং কারিকুলাম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা জানান, “বাংলাদেশে হাজার হাজার কওমি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও পরিচালকদের জন্য কাঠামোগত প্রশিক্ষণের ব্যবস্থা অত্যন্ত সীমিত। ফলে প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বাড়লেও গুণগত মানের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এ প্রেক্ষিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।”

প্রশিক্ষক মাওলানা মুসা খান জানান, ২০২২ সাল থেকে মাদরাসা আবু হুরায়রা, ডেমরা, ঢাকায় নিয়মিতভাবে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে। 

তিনি আরও জানান, আগামী ১০, ১১ ও ১২ আগস্ট ২০২৫ তারিখে আবাসিক ব্যবস্থাপনায় মাদরাসা আবু হুরায়রা ডেমরা ঢাকায়  আরেকটি পরিচালক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে অভিহিত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ