বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কক্সবাজারে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ৫৭ আওয়ামী নেতাকর্মী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর জেলা জুড়ে চালানো হচ্ছে কঠোর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। বুধবার (১৮ জুন) বিকেল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল পর্যন্ত চলা অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৫৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ফতেখারকুলের শাহ আলম, খুনিয়াপালংয়ের সাবেক মেম্বার আবু তাহের টুনু, উখিয়ার সাবেক ছাত্রলীগ সভাপতি মকবুল হোসাইন মিথুন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, সিনিয়র সদস্য সিরাজুল বশর, আবুল মনজুর, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাবেক এমপি জাফর আলমের ভাগনে হাসান আল বশির, নুর মোহাম্মদ মাদু মেম্বার, মোস্তাক মিয়া, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, মফিজ মেম্বার, সিরাজ মেম্বার, গিয়াস উদ্দিন ও শ্রমিক লীগ নেতা নুরুল আমিন।

এছাড়া কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরানসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার সকালে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে বিচারক আনোয়ারুল কবির চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা দাবি করেছেন, জাফর আলমকে রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগে সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌর এলাকার মগবাজারে ঝটিকা মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, খুটাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও পৌর যুবলীগ কর্মী এনামুল হক।

মিছিলের পরই জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এর জবাবে কঠোরভাবে অভিযান পরিচালনা করে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও গত ৬ মে কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ একদিনে ৩২ জনকে গ্রেপ্তার করেছিল।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ