দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। নতুন এই দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ ( ১৪ জুন ) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ ৬ জুন দেশের বাজারে সোনার দাম বেড়েছিল। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। আজ রাত পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।
এ ছাড়া গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশেà¦