বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ফরিদপুরের ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মুকসুদপুরের বাহাড়া গ্রামের মঞ্জুর মোরশেদ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর মোরশেদ (৫৫)কে রাতে কুপিয়ে রক্তাক্ত ও জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১৮ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার।  

ভুক্তভোগীর পরিবার জানান ৯ জুন ( সোমবার ) রাতে বাহাড়া গ্রামের করু শেখের নেতৃত্বে ১০/১১ জনের একটি দল তার বাড়ীর সামনে এ ঘটনা ঘটায়। এ সময় তাদের কাছে দেশীয় ধারালো অস্ত্র ছিলো। পরে স্থানীয়রা মঞ্জুর মোরশেদ কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঞ্জুর মোর্শেদ বাহাড়া গ্রামের মৃত্যু মালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মঞ্জুর মোর্শেদ  মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি বাহাড়া থেকে ভাঙ্গায় তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, এ সময় করু শেখের নেতৃত্বে আগে থেকে ১০/১১জন দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মঞ্জুর মোরশেদের মাথায় মারাত্মক আঘাত এবং দুই পায়ের রগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে  এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। 

তার আত্মচিৎকারে পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ